গোলাম মর্তুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনূরা বাজারের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মর্তুজা (৭০) গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। সন্ধ্যা সাড়ে সাতটায় আমনূরা বালিকাপাড়া গোরস্থানে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ