গোলাম মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জ্যেষ্ঠ নেতা মুক্তিযোদ্ধা গোলাম মাহমুদ (৬৩) গতকাল শুক্রবার রাজধানীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বাদ জোহর সিদ্ধেশ্বরী জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।