প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মুরশেদ (৫৮) গত বৃহস্পতিবার রাতে শহরের কাঁঠালবাগিচার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বিকেল সোয়া পাঁচটায় শহরের খালঘাট কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। গোলার মুরশেদ চাঁপাইনবাবগঞ্জ পেট্রলপাম্প মালিক সমিতি ও বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ছিলেন।