গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্টে জেলার সাতটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সদর উপজেলা টাইব্রেকারে ৪-১ গোলে হরিপুর উপজেলা দলকে পরাজিত করে। এর আগে খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। আজ শুক্রবার পীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা বনাম পল্লীবীর স্পোর্টস সেন্টার, ঠাকুরগাঁওয়ের মধ্যে খেলা হবে।