গোয়ালঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামে গত শুক্রবার দিবাগত রাতে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছয়টি গরু মারা গেছে। রাতে দুর্বৃত্তরা গ্রামের কৃষক জহির উদ্দিনের গোয়ালঘরে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরে থাকা কোরবানির জন্য কেনা দুটি ষাঁড়সহ ছয়টি গরু আগুনে পুড়ে মারা যায়।