গোয়ালন্দ চ্যানেলে হাইড্রোগ্রাফি জরিপ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা নদীর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া চ্যানেলে হাইড্রোগ্রাফিক জরিপ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা—বিআইডব্লিউটিএ। কয়েক দফা লঞ্চ ও ফেরি আটকে যাওয়ার পর চ্যানেলের প্রকৃত অবস্থা জানতে ১ জুলাই থেকে এই জরিপ শুরু হয়। গতকাল মঙ্গলবার বিআইডব্লিউটিএর একটি ঊর্ধ্বতন দল জরিপ কার্যক্রমের তদারকি করতে সরেজমিনে আসে।
বিআইডব্লিউটিএর আরিচা অঞ্চলের যুগ্ম পরিচালক মো. শাহজাহান বলেন, বর্ষা মৌসুমের শুরুতে স্রোতের টানে বালু এসে চ্যানেলে ডুবোচরের সৃষ্টি হয়। তবে এখনো চ্যানেলে ন্যূনতম ১২ ফুট গভীরতা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট ছেড়ে আসা এম ভি আরাফাত নামের একটি লঞ্চ দৌলতদিয়া ঘাটের কাছে চ্যানেলে ডুবোচরে আটকা পড়ে। প্রায় ৪০ মিনিট চেষ্টার পর লঞ্চটি উদ্ধার হয়। এর আগের দিন সোমাবার রাতে পাটুরিয়া থেকে ছেড়ে আসা শাহ আলী নামক একটি রো রো ফেরি চ্যানেলে ঢোকার আগেই ডুবোচরে আটকা পড়ে। তিন ঘণ্টা উদ্ধারকারী জাহাজ এসে ফেরিটিকে উদ্ধার করে।