গোয়ালন্দকে ১৫ দিনের মধ্যে মাদকমুক্ত করার অঙ্গীকার ওসির
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাকে ১৫ দিনের মধ্যে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছেন সদ্য যোগদানকারী থানার ওসি এ কে এম নাসির উল্লাহ। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রকাশ্যে এ অঙ্গীকার করেন তিনি।
গোয়ালন্দ উপজেলা সাংস্কৃতিক জোট আয়োজিত তিন দিনব্যাপী নাট্য উৎসব উপলক্ষে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি নির্মল কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকির আবদুল জব্বার, ওসি এ কে এম নাসির উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতির স্বাগত বক্তব্যের পর গোলাম মাহাবুব রাব্বানী উপজেলায় মাদকের চিত্র তুলে ধরেন। এরপর বক্তব্য দেন ওসি এ কে এম নাসির উল্লাহ।