গোয়ালন্দে ঈদের সময় ১৫টি ফেরি চলাচল করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদের সময় অন্তত ১৫টি ছোট-বড় ফেরি চালু রাখা হবে৷ গতকাল শনিবার দৌলতদিয়া রেস্টহাউসে ঈদের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিসির স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান৷
বৈঠক শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান গতকাল দুপুরে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট পরিদর্শনে আসেন৷ তিনি দুই ঘাট ও গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে স্থাপিত ওজন যন্ত্র (ওয়েট স্কেল) পরিদর্শন করেন৷ পরে দৌলতদিয়া রেস্ট হাউসে স্থানীয় প্রশাসন ও বিআইডব্লিউটিসির দুই ঘাটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন৷
সভায় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগের ক্ষেত্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন ও যাত্রী পারাপার নিশ্চিত করতে ঈদের আগেই অন্তত ১৫টি ছোট-বড় ফেরি রাখা হবে৷ এ জন্য এখন থেকে কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে৷