প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার খোলাবাড়িয়া এলাকায় গত মঙ্গলবার রাতে ট্রেনের ধাক্কায় আকাশী বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছোটভাকলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ওই দিন রাত ১০টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি তেলবাহী ট্রেন খোলাবাড়িয়া এলাকা দিয়ে পার হচ্ছিল। এ সময় ওই ট্রেনের সঙ্গে তাঁর মাথার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তবে আকাশী বেগম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি|