গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পানিতে ডুবে সোহান মোল্লা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে মোতালেব মোল্লার ছেলে। গত মঙ্গলবার মধ্যরাতে বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই দিন (মঙ্গলবার) বিকেলে সোহান বন্ধুদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে রাত ১২টার দিকে ডোবায় তার লাশ ভেসে উঠলে পরিবারের লোকজন তা উদ্ধার করে।
পরিবারের ধারণা, খেলার সময় পানিতে পড়ে গেলে সাঁতার না জানায় সে মারা যায়।