গোয়ালন্দে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার রাজবাড়ীর গোয়ালন্দে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের বন্যার্ত অর্ধশত পরিবারকে চাল, ডাল, তেল, দেশলাই ও মোমবাতি ভরা একটি করে ব্যাগ দেওয়া হয়েছে। ত্রাণ পেয়ে অনেকেই বেশ খুশি হয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া স্কাউটসের সহকারী পরিচালক গাজী খালেদ মাহমুদ, জি কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জাকারিয়া, কুষ্টিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের ইউনিট লিডার আবদুর রহিম, আরশিনগর মুক্ত স্কাউটসের ইউনিট লিডার কামরুজ্জামান নান্টু, গোয়ালন্দ উপজেলা শাখার কমিশনার ফরিদা আকতার প্রমুখ।