গোয়ালন্দে শেখ নিজাম টানা তৃতীয়বার মেয়র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় এবারও মেয়র নির্বাচিত হয়েছেন শেখ মো. নিজাম। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি মেয়র নির্বাচিত হলেন।
গোয়ালন্দ পৌরসভায় এবার মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র শেখ মো. নিজাম জগ প্রতীকে পান ৬ হাজার ৬৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল নৌকা প্রতীকে পান ৪ হাজার ৭৪৯ ভোট। বিএনপি প্রার্থী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেম মণ্ডল ধানের শীষে পান ২২০ ভোট। জাতীয় পার্টির প্রার্থী উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ লাঙ্গল প্রতীকে পান ৫৯ ভোট।
শেখ মো. নিজাম বলেন, ‘এখন থেকে সব সময় এলাকার উন্নয়নে কাজ করব। মানুষের পাশে থাকব।’