গোয়ালন্দে সফল সাত মাকে সংবর্ধনা
বিশ্ব মা দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘দীপাঞ্জিল’র উদ্যোগে গত রোববার রাতে সফল মায়েদের সংবর্ধনা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
রাত নয়টায় শহরের বিজয় বাবুরপাড়া মঠ মন্দির চত্বরে সংগঠনের সভাপতি অপূর্ব কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে সফল মা হিসেবে গৌরী রানী ঘোষ, আলেয়া বেগম, সুলতানা বেগম, রাবেয়া খাতুন, তরুলতা বিশ্বাস, রহিমা বেগম ও কাঞ্চন দেবী আগরওয়ালাকে সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রাব্বানী, নারী ভাইস চেয়ারম্যান নারগিস পারভীন, কামরুল ইসলাম ডিিগ্র কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, স্থানীয় কাউন্সিলর ফজলুল হক প্রমুখ বক্তব্য দেন। পরে মা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।