প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক গৌতম বুদ্ধ দাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের শিক্ষক। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।
গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস মাহফুজুল বারির মেয়াদ শেষ হয়।
অধ্যাপক গৗতম বুদ্ধ দাশ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৫ সালে অ্যানিমাল হাজবেন্ড্রিতে বিএসসি (অনার্স) এবং একই বিষয়ে ১৯৮৬ সালে এমএসসি (মাস্টার্স) ডিগ্রি লাভ করেন। ২০০৮ সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিগ্রি এবং ২০১২ সালে পোলট্রি নিউট্রিশন বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।