প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বৈরাচার পতন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বরিশালের গৌরনদী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা হয়। একই সঙ্গে সেখানে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান করা হয়। সভায় গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক সভাপতিত্ব করেন। বক্তব্য দেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে গৌরনদী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সফিকুর রহমান, জামাল হাওলাদার ও এনামুল কবির, সদস্য রফিক চোকদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ খন্দকার। আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি