গৌরনদীতে কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার কাণ্ডপাশা এলাকায় গত সোমবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে ৯১ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে।
বরিশাল র‌্যাব-৮ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের উপপরিদর্শক রফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার রাত আটটার দিকে উপজেলার কাণ্ডপাশা গ্রামের আবদুল রহমান হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাঁকে প্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির আঙিনার মাটি খুঁড়ে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।