গৌরনদীতে নিম্নমানের সংস্কারে বাধা, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
এ সময় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বরিশাল সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী নাসির উদ্দিন আহম্মেদকে লাঞ্ছিত করে স্থানীয় একটি স্কুলে অবরুদ্ধ করে রাখেন। বেলা দুইটার দিকে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ হাসান পাটোয়ারী ও থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করেন।
নাসির উদ্দিন আহম্মেদ বলেন, ‘বৃষ্টির কারণে বিটুমিন ও পাথর দেওয়া সম্ভব হয়নি। তাই ইট দিয়ে গর্ত ভরাট করে জরুরি ভিত্তিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করার কাজ চলছিল। এ সময় এলাকার লোকজন অন্যায়ভাবে আমাকে লাঞ্ছিত করে।’