গৌরবের দশক পূর্তি উৎসবে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর পরিবেশে গত বুধবার রাতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক দশক পূর্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। গৌরবের ১০ বছর পূর্তি উৎসব ঘিরে সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে ফানুস উড়িয়ে ও কেক কেটে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি ও বান্দরবানের ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল দিলীপ কুমার রায়, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।
অধ্যক্ষ লে. কর্নেল দিলীপ কুমার রায় বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে বান্দরবানে গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসারে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।
বীর বাহাদুর বলেন, শিক্ষায় ক্রমশ এগিয়ে যাচ্ছে বান্দরবান। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সেই এগিয়ে যাওয়ার গতিকে আরও ত্বরান্বিত করছে।
উদ্বোধনের পর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উৎসবে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উপহার দেওয়া হয়।