গৌরবের ৫০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার গৌরবের ৫০ বছরপূর্তি উৎসব উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে কুমিল্লায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। বিকেল চারটায় নগরের ফরিদা বিদ্যায়তন মাঠে এর উদ্বোধন করবেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এ উৎসব কেন্দ্র করে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। উৎসবের আহ্বায়ক মো. আবদুর রউফ ও মধুমিতা কচিকাঁচার মেলার পরিচালক অনিমা মজুমদার বলেন, ১৯৬৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠা হয়। ৫০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান হচ্ছে।