গোঁসাইরহাটে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুরের গোঁসাইরহাট উপজেলার মালপাড়া গ্রামে গতকাল বুধবার দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামাদ দেওয়ান (৬৫) নিহত হয়েছেন। নিহত সামাদ দেওয়ানের বাড়ি উপজেলার পূর্ব মেছের আলী মোল্লাকান্দি গ্রামে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১১ জনকে আটক করেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের মালকান্দি গ্রামে স্থানীয় মরু মোল্লা ও আজিজুল গাজীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে ঝগড়া বাধে। এ নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।