গোটা দেশ বৃহৎ কারাগারে পরিণত হয়েছে: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুলিশ ও ১৪ দলের সন্ত্রাসীদের তাণ্ডবে গোটা দেশ এক বৃহৎ কারাগারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এ অভিযোগ করেন।বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ গ্রাম-গঞ্জে পুলিশের তাণ্ডবে মানুষ ঘরবাড়ি ও এলাকা ছাড়া। ১৪ দলের নেতা-কর্মী ছাড়া সবাই আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছেন।জামায়াতের সেক্রেটারি গতকালের হরতালে দেশের বিভিন্ন স্থানে পুলিশের হামলা, গুলিবর্ষণ এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সরকার রাজনৈতিক নেতাদের ওপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটক রেখেছে। বিরোধী দলের কার্যালয়গুলো পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রেখেছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে শাহবাগে নাস্তিকদের অবাধে সমাবেশ করার সুযোগ করে দিয়েছে। আরেকদিকে বিরোধী দলের সভা-সমাবেশে হামলা চালিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তারা বিরোধী দলকে সমূলে উৎপাটন করতে চায় বলে এসব কাজ করছে।বিবৃতিতে আরও বলা হয়, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আটক নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহাল ও গণহত্যাকারী, রক্তপিপাসু সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। বিজ্ঞপ্তি।