গোদরেজের গুডনাইট অ্যাডভান্সড ফাস্ট কার্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোদরেজ হাউসহোল্ড প্রোডাক্টস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে গুডনাইট অ্যাডভান্সড ফাস্ট কার্ড। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি বাজারে নিয়ে আসার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সেলস, মার্কেটিং অ্যান্ড সার্ক ডিভিশনের চিফ অপারেটিং অফিসার সুনীল কাটারিয়া। অনুষ্ঠানে গুডনাইট অ্যাডভান্সড ফাস্ট কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আরও ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট অনির্বাণ ব্যানার্জি। বিজ্ঞপ্তি।