গোদাগাড়িতে বিদ্যালয় উদ্বোধন করলেন স্পেনের রাষ্ট্রদূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের রাষ্ট্রদূত আরতুরো প্যারেজ মার্টিনেজ মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ি উপজেলার জয়দা গ্রামে শিশুশিক্ষা স্কুল উদ্বোধন করেছেন। ওই দিন দুপুরে তিনি একটি বেসরকারি হেলিকপ্টারযোগে ওই গ্রামে যান। স্পেন সরকারের সহায়তায় বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ বিদ্যালয়টি স্থাপন করেছে। সংস্থাটি রাজশাহী অঞ্চলে ‘পিছিয়ে পড়া শিশুদের জন্য মৌলিক শিক্ষা (বিইডিসি)’ নামে একটি প্রকল্পের আওতায় বিদ্যালয়টি স্থাপন করেছে। এ প্রকল্পের মাধ্যমে সংস্থাটি রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ছাড়াও নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনার ২০টি উপজেলায় মোট ৫৯টি গ্রামে স্কুল স্থাপন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে আরতুরো প্যারেজ মার্টিনেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ খুব অতিথিপরায়ণ। আতিথেয়তার কারণেই স্পেনের সরকার এ দেশে সহায়তার হাত বাড়িয়েছে।