গোদাগাড়ী কলেজের রজতজয়ন্তী উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠান গত রোববার শেষ হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।গত শনিবার সকাল ১০টার দিকে কলেজ চত্বর থেকে রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। দুপুর ১২টায় গোদাগাড়ী কলেজ চত্বরে আয়োজিত সভায় রজতজয়ন্তী উদ্যাপন কমিটি, গভর্নিং বডি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান রবু মিয়া সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া মঈন।