গোদাগাড়ী ভূমি অফিসের সাত কর্মচারী বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের সাত কর্মচারীকে বদলি করা হয়েছে। তাঁদের গত মঙ্গলবার গোদাগাড়ী কার্যালয় থেকে অবমুক্তি দেওয়া হয়।বদলি হওয়া কর্মচারীরা হলেন—প্রধান করণিক মুনতাজ আলী, জমা সহকারী মোস্তাফিজুর রহমান, সার্টিফিকেট সহকারী আবদুল মতিন, নাজির গোলাম মর্তুজা, প্রসেস সার্ভার নাজিরুল ইসলাম, জয়নাল আবেদিন ও এমএলএসএস শাদ মুহাম্মদ।