গোদাগাড়ীতে আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও পোস্টার ছেঁড়ার ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকায় সংগঠনের দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয় পক্ষের অন্ ্তত ১২ জন আহত হয়েছেন।স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুলতানগঞ্জ করিডোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের পাশে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। এর পর সেখানে বসে তাঁর কর্মীরা দড়িতে পোস্টার লাগানোর কাজ করার সময় পাঁচ-ছয়জন লোক এসে পোস্টার ছেঁড়া শুরু করে। এতে বাধা দিলে হামলাকারীরা উত্তেজিত হয়ে কার্যালয়ের সামনের বাঁশের বেড়া ভাঙচুর ও কর্মীদের মারধর করে। এতে রাকিব ও বাবু নামে দুজন আহত হন।এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক বঙ্গবন্ধু সৈনিক লীগের গোদাগাড়ী পৌর শাখার সভাপতি জিয়াউর রহমান ও তাঁর বাবা আনিসুর রহমানসহ ছয়জনের নামে গোদাগাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। একই রাতে পৌর সদরে অবস্থিত বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। এ নিয়ে পরদিন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় অন্তত ১০ জন আহত হন।মেয়র প্রার্থী মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী জেলা কৃষক লীগের সহসভাপতি ওয়েজ উদ্দিন বিশ্বাসকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন। এরপর কেন্দ্র থেকে আমাকে মনোনয়ন দেওয়ায় সাংসদ তা মানতে পারছেন না। তাঁর ইঙ্গিতে আমার কর্মীদের ওপর হামলা ও কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত পুলিশ মামলা রেকর্ড করেনি। আর বঙ্গবন্ধু সৈনিক লীগের কার্যালয় ভাঙার বিষয়টি সাজানো নাটক।’গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, ‘মামলাটি রেকর্ড করা হয়নি। দলীয় লোক বলে নির্বাচনের সময় তারা মামলা চালাতে আগ্রহী নয়।’রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়। আমি শুনেছি, টাকা-পয়সার ভাগাভাগি নিয়ে ওদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে।’