গোদাগাড়ীতে আদিবাসী মেলা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট কলেজ মাঠে গত রোববার দিনব্যাপী আদিবাসী মেলার আয়োজন করা হয়। ওই দিন সকালে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে আদিবাসী মেলার উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। মেলায় বিলুপ্তপ্রায় আদিবাসীদের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা প্রতিযোগিতা ও নাচগান পরিবেশন করা হয়। এতে সাঁওতালদের কেড়হা বা বিষটানা নাচ ও খেজুরের পাটি বোনানো, তির ছোড়া এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় বিভিন্ন আদিবাসী সংগঠনের ১৫টি স্টল বসে।