গোদাগাড়ীতে কারাম উৎসব উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার ৪৪টি গ্রামে আদিবাসীরা একত্র হয়ে শনিবার দিনব্যাপী গুণীগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে উদ্যাপন করেছে ঐতিহ্যবাহী কারাম উৎসব। কারাম উৎসব মূলত ওরাও আদিবাসীদের এবং নিজ নিজ গ্রামে তা উদ্যাপিত হলেও সমিঞ্চলিতভাবে এ উৎসবে যোগ দেয় সাঁওতাল, মুণ্ডা, পাহান, মাহলেসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আদিবাসীরা। কারাম ডালের পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব। এরপর বিভিন্ন গ্রামে সাংস্কৃতিক দলগুলোর মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী-১ আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।