গোদাগাড়ীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলা সদরের হলের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম নাজমুল হক (১৪)। তার বাবার নাম রমজান আলী। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ত।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, সকাল ছয়টার দিকে নাজমুল প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। ট্রাকটিকে ধরা যায়নি। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।