গোদাগাড়ীতে বাস উল্টে চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে রাজশাহীর গোদাগাড়ীগামী একটি যাত্রীবাহী বাস গোদাগাড়ীর দিগ্রামের জামতলায় সকাল সাড়ে নয়টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই বাসের যাত্রী গোদাগাড়ী উপজেলার জটাবটতলা গ্রামের জোছনা রানী (৬০), ঘুণ্টিগ্রামের সুরাইয়া খাতুন (১৮) ও বাসচালকের সহকারী রাহী গ্রামের শ্যামল কুমার (২০) নিহত হন। পরে হাসপাতালে মেরিনা (৩০) নামের আরও একজন মারা যান।আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।