গোদাগাড়ীতে বিএনপি ও যুবদলের পাল্টা কর্মসূচি, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নে একই স্থানে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় গতকাল শনিবার সমাবেশস্থল ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম ১৪৪ ধারা জারি করেন। গতকাল সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত তা বলবৎ থাকার কথা। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুল ইসলাম জানান, যুবদলের প্রয়াত নেতা টুটুল আহমেদ স্মরণে গোগ্রাম উচ্চবিদ্যালয় মাঠে গতকাল স্মরণসভা আহ্বান করেন ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম। একই দিনে সেখানে পাল্টা স্মরণসভা আহ্বান করেন স্থানীয় বিএনপির সভাপতি আসলাম উদ্দিন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।