গোদাগাড়ীতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাটে মাটি চাপা পড়ে মহেশ সর্দার (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার মান্ডইল গ্রামের নন্দন সর্দারের ছেলে।
কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হাসমত আলী বলেন, কাঁকনহাট এলাকায় নালা তৈরির কাজ করছিল পৌরসভা। এতে মাটি কাটার কাজ করছিলেন মহেশ। দুপুর সাড়ে ১২টার দিকে নালার পাশের একটি দোকানের দেয়াল ধসে পড়ে সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মহেশ মারা যান। এসআই আরও বলেন, পৌরসভার প্রকৌশলী নালাসংলগ্ন দোকানের মালিক আসগর আলীকে দোকানটি ভেঙে নিতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি দোকান ভাঙেননি।
স্থানীয় লোকজনের অভিযোগ, আসগর আলী দোকান না ভাঙায় দোকানঘর ঘেঁষে নালার গর্ত খোঁড়া হচ্ছিল। এতে দোকানের নিচের মাটি সরে গিয়ে দেয়াল ধসে পড়ে।
তবে কাঁকনহাট পৌরসভার মেয়র আবদুল মজিদ ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন।