প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ‘গোধূলিয়া’ শীর্ষক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গত বুধবার রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক মো. মতিয়ার রহমান হাওলাদার, মৃত্যুঞ্জয় বিশ্বাস। এর আগে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞাকে সভাপতি এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থী শাহ মো. শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।