গোপন তথ্য পাচারের অভিযোগে আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা ও কোদলা গ্রাম থেকে গত শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা শেখ আসাদুজ্জামান ও নিখিল চন্দ্র রায় নামের দুই ব্যক্তিকে আটক করেছেন। সোমবার রাতে তাঁদের অভয়নগর থানায় সোপর্দ করা হয়।
বিজিবি কর্মকর্তারা বলছেন, আসাদুজ্জামান ও নিখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে রাষ্ট্রের অতি গোপনীয় দলিল বিদেশে পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। তাঁদের কাছ থেকে কিছু দলিলও উদ্ধার করা হয়েছে।
শেখ আসাদুজ্জামান উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি। নিখিল চন্দ্র আওয়ামী লীগের একজন কর্মী বলে জানা গেছে।
যশোর ২৬ বিজিবির সুবেদার শিশির কুমার চক্রবর্তী তাঁদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ও ২৫(ঘ) ধারায় অভয়নগর থানায় মামলা করেছেন।