গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ১০ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় বাদশা ফয়সাল ইনস্টিটিউট থেকে গতকাল শুক্রবার রাতে জামায়াত-শিবিরের ১০ জন নেতাকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার পুলিশ সূত্র জানায়, গোপন বৈঠকের খবর পেয়ে গতকাল রাত আটটার দিকে বাদশা ফয়সাল ইনস্টিটিউটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে জামায়াত-শিবিরের নেতা মোস্তফা কামাল, মঞ্জুর মোরশেদ, দবিরুল ইসলাম, জালাল আহমেদ, আবদুল মালেক, খোন্দকার আবদুল মোমেন, জাহাঙ্গীর হোসেন, রুস্তম আলী, হাফিজুল ইসলাম ও ধন মিয়াকে আটক করে। এঁদের মধ্যে মোস্তফা কামাল জামায়াতের রুকন।পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার চৌধুরী মঞ্জুরুল কবির বলেন, গোপন বৈঠকে জামায়াতের নেতারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও সরকারকে বেকায়দার ফেলতে পরিকল্পনা করছিলেন। এ কারণে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।