গোপন বৈঠককালে জামায়াতের চার নেতা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোপীবাগের একটি বাসায় গোপন বৈঠক করার সময় গতকাল বুধবার রাত ১০টার দিকে জামায়াতে ইসলামীর চার নেতাকে আটক করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটক হওয়া ব্যক্তিরা গোপনে ওই বাসায় বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। তবে আটক নেতাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এমনকি তাঁরা দলের কোন পর্যায়ের নেতা, এ বিষয়েও কিছু জানানো হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আশরাফুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, এই চার নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। নাশকতার পরিকল্পনায় আর কেউ জড়িত কি না, তাদের খুঁজে বের করতে এসব অভিযান চালানো হচ্ছে।