গোপন ভোটে হেরে যাওয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির রুদ্ধদ্বার বৈঠকে গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন ভোটের মাধ্যমে নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে কামরুল ইসলামকে দলীয় সমর্থন দেওয়া হয়। মাত্র এক ভোটের ব্যবধানে পিছিয়ে পড়া জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম এই ফলাফল না মেনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন।দলীয় সূত্র জানায়, তফসিল ঘোষণার পর থেকে নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নিয়ে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা চলছিল। অবশেষে স্থানীয় সার্কিট হাউসে শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির বিশেষ সভা শুরু হয়। দীর্ঘ আলোচনার পরও প্রার্থী ঠিক করতে না পেরে গোপন ভোটের সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশন গোপন ভোটের আয়োজন করে। এতে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুল ইসলাম বিজয়ী হন। এই খবরে যুবলীগের কর্মীরা উত্তেজিত হয়ে ওঠেন।জেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘এটা দলীয় ভোট নয়। দলের লোকজন প্রার্থী নির্বাচন করতে পারে না। আমি নির্দলীয়ভাবে পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করব।’