গোপন ভোটে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল নেতাদের গোপন ভোটের মাধ্যমে টাঙ্গাইল পৌরসভার মেয়র পদে প্রার্থী বাছাই করল টাঙ্গাইল শহর আওয়ামী লীগ। গত শনিবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর আওয়ামী লীগের বর্ধিত সভায় এই প্রার্থী নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান ৬৫ ভোট পাওয়ায় তাঁকে মেয়র পদে প্রার্থী হিসেবে বাছাই করা হয়। অপর প্রার্থী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর পান ২৪ ভোট।