গোপনে যুবদলের কমিটি গঠন প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর পর অনেকটা গোপনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর যুবদলের কমিটি গঠন করা হয়েছে।
এমদাদুল হককে সভাপতি ও এস এইচ জেড শুকড়ী সেলিমকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি করা হয়েছে। হালিম মোল্লাকে সভাপতি ও জহিরুল আলমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের পৌর কমিটি করা হয়। ৩১ জানুয়ারি জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গোপন কমিটি গঠনের প্রতিবাদে ও আবার কমিটি গঠনের দাবিতে উপজেলা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা গত শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুরে মাতু মিয়া আদর্শ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে সভা করেন। এতে উপজেলা বিএনপি সহসভাপতি সাইদুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, উপজেলা বিএনপির সভাপতি আবদুল খালেক নিজের পছন্দমতো কমিটি করেছেন; যা গঠনতন্ত্র পরিপন্থী। তিনি একা গোপনে উপজেলা ও পৌর যুবদলের কমিটি করেছেন। তাঁরা অবিলম্বে ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করার দাবি জানান।
আবদুল খালেক বলেন, যুবদলের কমিটি গঠনের জন্য তিন মাস আগে করা প্রস্তুতি কমিটি যাচাই-বাছাই করে নতুন কমিটি করেছে।