গোপলার বাঁধ কেটে তৈরি ঘের অপসারণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গোপলা নদীর সহরশ্রী গ্রাম এলাকায় বাঁধ কেটে ও নদী দখল করে তৈরি করা ঘের অপসারণ করা হয়েছে।গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত ঘেরটির জন্য তৈরি বাঁধ অপসারণ করে নদীর স্বাভাবিক গতি নিশ্চিত করেছে। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল কুদ্দুস বাঁধ অপসারণের বিষয়টি নিশ্চিত করে গতকাল বলেন, ‘ব্রিটিশ আমলে তৈরি গোপলা নদীর বাঁধ কেটে নদীর মূলস্রোত বাধাগ্রস্ত করে ঘেরের মতো তৈরি করেছে। এটা পরিবেশ ও বায়ো-ডাইভারসিটির জন্য বিপর্যয় সৃষ্টি করবে। এটা অপসারণ করলাম।’ তিনি জানান, এক দিনে বাঁধ কেটে পুরো বাঁধ পুনর্নির্মাণ সম্ভব নয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বলা হয়েছে, প্রকল্পের মাধ্যমে বাঁধটি মেরামত করে দিতে।