গোপালগঞ্জ অঞ্চলের নিবন্ধন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে এবার প্রথমবারের মতো আঞ্চলিক গণিত উৎসবের আয়োজন করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর, শনিবার সকাল নয়টায় গোপালগঞ্জ এসএম মডেল হাইস্কুল প্রাঙ্গণে ডাচ্-বাংলা-প্রথম আলো গণিত উৎসব অনুষ্ঠিত হবে। ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে এ অঞ্চলে মোট এক হাজার শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে। আজ শনিবার থেকে নাম নিবন্ধন শুরু হচ্ছে। ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলার তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিতে পারবে। নিবন্ধনের জন্য নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী বা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।উৎসবে অংশ নেওয়ার জন্য প্রথম আলো বন্ধুসভা পাঠাগার (১২৮, কলেজ মসজিদ রোড, গোপালগঞ্জ) বা প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপীর (০১৭৪০৫৫২৫৫৫) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এ ছাড়া ফরিদপুর কার্যালয়ের পান্না বালা (০১৭১৩০৬৭৭০৪), রাজবাড়ীর ফারুক উদ্দিন (০১৯১১৩৭৩১০৫), রাশেদ রায়হান (০১৭১৪০৯৩৮৫১), মাদারীপুরের জহিরুল ইসলাম খান (০১৭১৬৫৪১৭৪৪) ও শরীয়তপুরের সত্যজিৎ ঘোষের (০১৭১৩৫০৫৮৩৪) সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।