গোপালগঞ্জ আ.লীগের সভাপতি আবু মিয়ার ইন্তেকাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার প্রতিনিধি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী খান আবু মিয়া (৭৫) গতকাল শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে জানাজা শেষে তাঁর লাশ গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ জেলার পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।