প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী ও নড়াইলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় সেবিকাসহ দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামের শহর শরীফ (৩২) এবং নড়াইল সদর হাসপাতালের সেবিকা মঞ্জু রানী বিশ্বাস।গতকাল বেলা তিনটার দিকে গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর যাওয়ার পথে খায়েরহাট গ্রামে যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক শহর শরীফ নিহত হন। মোটরসাইকেলের অপর দুই আরোহীসহ বাসের ১৫ যাত্রী আহত হন। নড়াইল সদর হাসপাতালের সেবিকা মঞ্জু রানী বিশ্বাস ও তাঁর স্বামী গঙ্গাস্নান শেষে শনিবার রাত মোটরসাইকেল যোগে হাসপাতাল কোয়ার্টারের বাসায় ফিরছিলেন। পথে ভওয়াখালী এলাকায় গতিরোধকের সঙ্গে ধাক্কা লেগে মঞ্জু রানী পড়ে গিয়ে আহত হন। ঢাকায় নেওয়া পথে দৌলতদিয়ায় তিনি মারা যান।