গোপালগঞ্জ ও মাগুরা মুক্ত দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শনিবার ছিল গোপালগঞ্জ ও মাগুরা মুক্ত দিবস। দিবসটি উদ্যাপন উপলক্ষে গতকাল বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।
গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে সকাল ১০টার দিকে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিজয় শোভাযাত্রা বের করা হয়। স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একাত্তরের মুক্তিযুদ্ধের সঞ্চৃতিস্তম্ভের বেদিতে গিয়ে শেষ হয়। এ সময় মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে বেদিতে ফুল দেন। পরে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে ফুল দেওয়া হয়।
এদিকে মাগুরা মুক্ত দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠানে আবদুল ফাত্তাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ এম এস আকবর। অনুষ্ঠান উদ্বোধন করেন সাংসদ বীরেন শিকদার।