গোপালগঞ্জ ও মোরেলগঞ্জে ১৯টি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বৈলতলী বাজারে ১৩টি ও বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের এ ঘটনা দুটি ঘটেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোর চারটার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী বাজারের মুদি ব্যবসায়ী শংকর ভৌমিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে  ১৩টি দোকান ভস্মীভূত হয়েছে।

মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী আকন বলেন, মোরেলগঞ্জ বাজারের চালপট্টিতে ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে চালপট্টির গুদামসহ ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।