গোপালগঞ্জ ও সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া ও কাশিয়ানী এবং সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম স্কুলের কাছে গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় আলোমতি বিশ্বাস (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হন। তাঁর বাড়ি কোটালীপাড়া উপজেলার ঝামুলা গ্রামে। এ ঘটনার জের ধরে এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে কোটালীপাড়া-রাজৈর সড়ক আবরোধ করে। এতে এ সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতীতে একটি যাত্রীবাহী বাস সড়কে দাঁড়িয়ে থাকা শামুক বোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের আরোহী টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের আলিম শেখ (২৫) নিহত হন। তাহিরপুর (সুনামগঞ্জ): উপজেলার শুল্কস্টেশন বড়ছড়ায় গতকাল কয়লাবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। নিহত চালকের নাম সাদ্দাম হোসেন (২২)। তিনি বড়ছড়া গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।