গোপালগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভার পরিছন্নতাকর্মীরা গতকাল বুধবার সকাল থেকে তিন দিনের ধর্মঘট শুরু করেছেন। পরিছন্নতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ হরিজন সম্প্রদায়ের ব্যানারে পরিচ্ছন্নতাকর্মীরা এ ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের প্রথম দিনে গতকাল সকালে ৬০ জন পরিচ্ছন্নতাকর্মী পৌরসভার সামনে অবস্থান নেন। এতে শহরের বিভিন্ন স্থানে ময়লার স্তূপ জমে যায়। শহরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ হরিজন সম্প্রদায়ের সভাপতি কৃষ্ণ জমাদ্দারের নেতৃত্বে কর্মীরা জেলা প্রশাসককে একটি সঞ্চারকলিপি দেন। ১১ জুন মেয়রের কক্ষে ভাঙচুর চালান কাউন্সিলর এম মাহাবুব আলী। প্রতিবাদে শহরে মিছিল বের করা হয়। মাহাবুব আলী বাড়ির ছাদ থেকে মিছিলের ওপর গুলি করলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় হরিজন সম্প্রদায়ের চারজনকে আসামি করা হয়।