গোপালগঞ্জ স্বাস্থ্য বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত আন্দোলনের মুখে গোপালগঞ্জে স্বাস্থ্য বিভাগের লোকবল নিয়োগের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে আবেদনকারীদের একাংশের মৌখিক পরীক্ষা ছিল। চতুর্থ শ্রেণীর মোট ৯৩টি পদে তিন হাজার ৫০০ জন আবেদন করেছিলেন। এঁদের লিখিত পরীক্ষা হয়নি। মৌখিক পরীক্ষার ভিত্তিতে ৯৩টি পদে নিয়োগদানের কথা ছিল।এ ছাড়া ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর ৪৪টি পদে দুই হাজার ৪০০ জনের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৬৭ জনের মৌখিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তৃতীয় শ্রেণীর লিখিত পরীক্ষা গত ১১ নভেম্বর অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর ফল প্রকাশ করে। ১৪ নভেম্বর থেকে পরীক্ষার্থীরা পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু করেন।গোপালগঞ্জের সিভিল সার্জন মুস্তাফিজুর রহমান মিয়া বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সুবিধাজনক সময়ে বিজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।