গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে অননুমোদিত অটোরিকশা ও টেম্পোসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সকালে পিকেটাররা বেশ কয়েকটি নসিমন ও ইজিবাইক ভাঙচুর করে। গত বৃহস্পতিবার জেলা বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এ ধর্মঘটের ডাক দেয়।এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর থেকে টুঙ্গিপাড়া, বাঁশবাড়িয়া, কোটালীপাড়া, ভাটিয়াপাড়া, ব্যাসপুরসহ জেলার অভ্যন্তরীণ সব পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল থেকে শ্রমিকেরা শহরের পল্লী বিদ্যুৎ মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন।