প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে উষা ও রীতার ওপর এসিড নিক্ষেপকারী আশিস বিশ্বাসের গ্রেপ্তারের দাবিতে প্রথম আলোর উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন হবে। ৬ জানুয়ারি রাতে সদর উপজেলার হাটবাড়িয়া গ্রামে উষার বাবার সহকারী আশিস বিশ্বাসের ছোড়া এসিডে ঝলসে যায় উষা ও তার ফুপাতো বোন রীতার শরীর। রীতা তার মামার বাড়ি বেড়াতে এসেছিল। এ ঘটনায় উষার বাবা মন্মথ বিশ্বাস ৭ জানুয়ারি রাতে সদর থানায় আশিসের নামে মামলা করেন। এরপর থেকে আশিস পলাতক।